• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিশ্বকাপের শুভেচ্ছাদূত আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২৪ মে, ২০২৪

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ক্রিকেটের ছোট সংস্করণটির সর্বোচ্চ আসর।তার আগে বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নাম ঘোষণা করল আইসিসি।টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে টুর্নামেন্টসেরা হয়েছিলেন আফ্রিদি। পরের আসরে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করাতে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা হন এই অলরাউন্ডার। সবমিলিয়ে বিশ্বকাপের ৬ আসর খেলে ৩৪ ম্যাচে ৫৪৬ রানের  পাশাপাশি তার শিকার ৩৯ উইকেট।

Advertisements

বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে আফ্রিদি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ  এমন একটি ইভেন্ট যা আমার হৃদয়ের খুব কাছের। উদ্বোধনী আসরে টুর্নামেন্টসেরা হওয়া থেকে ২০০৯ সালে শিরোপা উঁচিয়ে ধরা- আমার ক্যারিয়ারের প্রিয় কিছু স্মৃতি এই মঞ্চেই তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং এবারের আসরের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। যেখান আগের চেয়ে আরও দল, আরও ম্যাচ, এমনকি আরও নাটকীয়তা দেখতে পাব আমরা। ‘

‘আমি বিশেষভাবে রোমাঞ্চিত ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী হওয়ার জন্য। ক্রীড়াঙ্গনে অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা এটি এবং দুটি দুর্দান্ত দলের লড়াইয়ের উপযুক্ত মঞ্চ হবে নিউইয়র্ক। ‘

এদিকে বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে আফ্রিদির আগে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং, উইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল ও সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট উসাইন বোল্টের নাম ঘোষণা করেছে আইসিসি।


আরো খবর