• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে ২য় বিভাগ ক্রিকেটলীগের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৫ মে, ২০২৪

২য় বিভাগ ক্রিকেটলীগের সমাপনী ও পুরস্কার বিতরনী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রবিবার সকালে ডা: আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে এই সমাপনী খেলা হয়। ২য় বিভাগ ক্রিকেটলীগে মোট ১২টি দল অংশ গ্রহণ করে। সমাপনী খেলায় অংশ নেয় রহনপুর ক্রীকেট ক্লাব বনাম কানসাট ক্লাব।

Advertisements

খেলা শেষে স্টেডিয়ামের হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গৌরী চন্দ্র সিতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ এম কোরাইশী মিলু। শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, নির্বাহী সদস্য মোঃ আব্দুল হান্নান রজু, মোঃ সালামত হোসেন, মোঃ ফানিসুর রহমান, শেখ মোঃ ফরিদ সায়েম, মোঃ রিজনসহ অন্যান্যরা। সমাপনী খেলায় রহনপুর ক্রিকেট ক্লাব কানসাট ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করে। খেলায় কানসাট ক্লাব ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। জবাবে রহনপুর ক্রিকেট ক্লাবঃ ১৬.৪ বলে ৫ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। খেলায় চ্যাম্পিয়ন হয় রহনপুর ক্রিকেট ক্লাব।

 


আরো খবর