• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে ইইউ

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ইসরায়েলে হামলা করায় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আঞ্চলিক এ জোটের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল সাংবাদিকদের এ কথা জানান।

মঙ্গলবার ইইউর রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের পর বোরেল নতুন নিষেধাজ্ঞার বিষয়ে কাজ শুরু করার কথা জানান। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে বলেন, মধ্যপ্রাচ্য একেবারে খাদের কিনারায় এসে পৌঁছেছে।

তিনি বলেন, আজ মন্ত্রীরা একটা শক্ত অবস্থান নিয়েছেন। তারা সব পক্ষকে খাদের কিনারা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

আঘাত আর পাল্টা আঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে সতর্ক করেন বোরেল। তিনি বলেন, ইইউর কয়েকটি সদস্য রাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে। জার্মানি, ফ্রান্সসহ কয়েকটি রাষ্ট্র এ প্রস্তাব সমর্থন করেছে।

কোনো কোনো রাষ্ট্র ইরানের রেভল্যুউশনারি গার্ড ফোর্সের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে।


আরো খবর