• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিকের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো কার্ডিয়াক এম্বুলেন্স

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ভারত সরকার কর্তৃক সৌজন্য উপহার হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রদানকৃত কার্ডিয়াক এম্বুলেন্স নগরবাসীর চাহিদা সাপেক্ষে দ্রুত চালুর নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর পরিপ্রেক্ষিতে মহানগরবাসীর স্বাস্থ্যসেবায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে যুক্ত হয়েছে কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা। এখন থেকে নির্দিষ্ট আবেদন ফরমের মাধ্যমে আবেদন করে মহানগরবাসী কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের এ্যাম্বুলেন্স ব্যবহার নীতিমালা অনুযায়ী ভাড়া প্রযোজ্য হবে।

কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ব্যবহার সহযোগিতায় জরুরী নম্বরসমূহ হচ্ছে- রাজশাহী সিটি কর্পোরেশনের আবাসিক চিকিৎসক (সিটি হাসপাতাল) ডা. মো. তারিকুল ইসলাম বনি, মোবাইল নম্বর: ০১৭৪০-৯৮৭৬৯০। মেডিকেল অফিসার (সিটি হাসপাতাল) ডা. মো. নাসরুল্লাহ্ দেওয়ান বাঁধন, মোবাইল নম্বর: ০১৭৬৩-৭৪৬১৬৭। প্রশাসনিক কর্মকর্তা (সিটি হাসপাতাল) মো. জাকির হোসেন, মোবাইল নম্বর: ০১৭২৭-১৪৪৪৯৫, হটলাইন নম্বর: ০১৭৫৮-৯০১৯০৩ এবং ১৬১০৫। উল্লেখিত নম্বরসমূহে যোগাযোগ করে নীতিমালা অনুযায়ী কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন মহানগরবাসী।


আরো খবর