দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। সাম্য, মৈত্রী আর ভ্রাতৃত্বের এই পবিত্র উৎসবে উত্তরবঙ্গের দর্পণ ‘দৈনিক রাজশাহী সংবাদ’ এর পক্ষ থেকে আমাদের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মী এবং শুভানুধ্যায়ীদের জানাই হৃদভরা ভালোবাসা ও শুভেচ্ছা।পদ্মাপাড়ের স্নিগ্ধতা আর ঈদের খুশি ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন এক সুন্দর ও শান্তিময় সমাজ গড়তে পারি এই হোক এবারের ঈদের অঙ্গীকার।আপনার এবং আপনার পরিবারের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আনন্দময় ও স্মৃতিমধুর।
শুভেচ্ছান্তে,
সম্পাদক
দৈনিক রাজশাহী সংবাদ