• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সকল শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রুয়েট প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিমে অবস্থিত তিনজন শহীদের কবর জিয়ারত করেন এবং সেখানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। জোহরের নামাজ শেষে রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহীর এতিমখানায় খাবার বিতরণ করেছে রুয়েট প্রশাসন।


আরো খবর