• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বদলগাছীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু গড়ার প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের রাজশাহীতে কর বিভাগের অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে তরুণরাই হবে স্বনির্ভর: আবুল কালাম আজাদ আজীবন পবা মোহনপুরবাসীর কল্যাণে কাজ করতে চাই: মিলন চারঘাটে আবু সাঈদ চাঁদের পক্ষে ছাত্রদলের প্রাচারণা তানোরে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে আমের মুকুল আমি রাজশাহীবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো: মিনু নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত গবেষণাকে শিল্পমুখী করতে রাবিতে প্রথম ইনকিউবেশন হাব চালু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
রুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
রুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সমূহে বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস হলেও ঐদিন সাপ্তাহিক ছুটি থাকায় রুয়েট প্রশাসন শনিবার অনুষ্ঠানটির আয়োজন করে।


আরো খবর