• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
৪২ বছর ধরে বানর খেলা দেখাচ্ছেন আজিজুর নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি মান্দায় ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন তানোরে স্থানীয় পর্যায়ে জলবায়ু অ্যাডভোকেসি ও তথ্য মেলা অনুষ্ঠিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীতে ড্রেনের কাঁদামাটি অপসারণ কাজ শুরু রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা রাজশাহী বিভাগে হামের প্রকোপে মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩ রাজশাহীতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবির কড়া নজরদারি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীতে ড্রেনের কাঁদামাটি অপসারণ কাজ শুরু

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
রাসিক প্রশাসকের নির্দেশে নগরীতে ড্রেনের কাঁদামাটি অপসারণ কাজ শুরু
রাসিক প্রশাসকের নির্দেশে নগরীতে ড্রেনের কাঁদামাটি অপসারণ কাজ শুরু

রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাসিকের পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন। মহানগরীর ১১নং ওয়ার্ডে হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগে মহাননগরীর ছোট-বড় সকল ড্রেনের কাদামাটি উত্তোলনে পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন তিনি। হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজে ২২জন শ্রমিক নিয়োজিত রয়েছেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, রাসিক প্রশাসকের নির্দেশে ১১নং ওয়ার্ডে হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শনিবার থেকে শুরু হয়েছে। এ কাজে ২২জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। আশা করা যায় কয়েকদিনের মধ্যে এই ড্রেনটির কাদামাটি অপসারণ কাজটি সম্পন্ন হবে। ইতোমধ্যে রাজারহাতা হতে কাদিরগঞ্জ গোরস্থান হয়ে বর্ণালীর পেছনের প্রশস্ত ড্রেনের কাদামাটি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য ড্রেনের কাদামাটি অপসারণ করা হবে। পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মীদের আন্তরিকতায় এ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে।


আরো খবর