জাতীয় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে রাজশাহী কলেজ মিলনায়তনে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, মুখ্য আলোচক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ গোলাম কিবরিয়া।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাড়ে ৯ টার দিকে রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষার্থী সমাবেশ করা হয়। সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসন ভবন থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনে এসে সমাপ্ত হয়। এরপর কলেজের শহিদ মিনারে মুক্তিযুদ্ধের মহান শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ১০ টার দিকে কলেজ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, মুখ্য আলোচক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকম-লী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। মুখ্য আলোচক ধারাবাহিকভাবে বাঙালির গৌরবদীপ্ত সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরেন। সভাপতির ভাষণে প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী বলেনÑ স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে আমাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দেশের কল্যাণে ক্ষুদ্রস্বার্থ বিসর্জন দিতে হবে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে আরও সাহসী হতে হবে।
বিকেলে কলেজের প্রশাসন ভবনের সামনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে সভাপতি প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, দর্শনার্থী ও অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।