• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজায় আগত ভক্তদের সঙ্গে রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময় শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন হাসিনা আমলের হেলমেট বাহিনীই এখনকার গুপ্ত বাহিনী: ভূমিমন্ত্রী পুলিশ তার নিজ কাজ থেকে বিচ্যুত হয়ে গেছিলো: আইজিপি রাজশাহী কলেজে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস উদ্যাপিত রাজশাহীতে বিজিবির অভিযানে ৩৯ বোতল মদ জব্দ রাজশাহীতে ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বিজিবির অভিযানে ৩৯ বোতল মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
রাজশাহীতে বিজিবির অভিযানে ৩৯ বোতল মদ জব্দ
রাজশাহীতে বিজিবির অভিযানে ৩৯ বোতল মদ জব্দ

রাজশাহীর সীমান্তে অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে চারঘাট থানার ইউসুফপুর কান্দিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কান্দিপাড়া আমবাগানে মাদক পাচারের খবর পেয়ে সদস্যরা সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে দুইজন সন্দেহভাজন মাদক কারবারিকে ওই এলাকায় আসতে দেখা যায়। পরে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।


আরো খবর