• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
৪২ বছর ধরে বানর খেলা দেখাচ্ছেন আজিজুর নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি মান্দায় ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন তানোরে স্থানীয় পর্যায়ে জলবায়ু অ্যাডভোকেসি ও তথ্য মেলা অনুষ্ঠিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীতে ড্রেনের কাঁদামাটি অপসারণ কাজ শুরু রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা রাজশাহী বিভাগে হামের প্রকোপে মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩ রাজশাহীতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবির কড়া নজরদারি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবির কড়া নজরদারি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
রাজশাহীতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবির কড়া নজরদারি
রাজশাহীতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবির কড়া নজরদারি

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও পাচার প্রতিরোধে জোরদার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন ১ বিজিবির অধিনায়ক রিয়াজ শাহরিয়ার। রোববার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন সংলগ্ন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ২৫ মার্চ থেকে পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের ডিপোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক টহল ও তদারকির মাধ্যমে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে। তিনি আরও বলেন, জেলার ৩টি ডিপো থেকে ৬৪টি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ করা হয়, যার মধ্যে ১২টি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এসব স্থানে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

রিয়াজ শাহরিয়ার বলেন, এ পর্যন্ত ১৯২টি টহল, ২৮৮টি ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা এবং প্রায় ২,৫০০টি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি নৌপথে ৪৮টি টহল পরিচালনার মাধ্যমে পাচার প্রতিরোধ জোরদার করা হয়েছে। এসময় তিনি সীমান্ত এলাকায় জ্বালানি সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে দ্রুত বিজিবিকে অবহিত করতে অনুরোধ জানান।


আরো খবর