সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ এ পণ্য কিনে উপহার পেয়েছেন রাজশাহী বিভাগের ১৪ জন ক্রেতা। এসব উপহার বিজয়ীদের হাতে তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। চিত্রনায়ক আমিন খানের হাত থেকে উপহার পেয়ে আনন্দে আপ্লুত হোন ক্রেতারা।
রোববার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এসময় উপহার পেয়ে খুশি হন তারা।
ওয়ালটন প্লাজা থেকে পণ্য কিনে উপহার পেয়েছেন রাজশাহীর ভবানীগঞ্জ থেকে রতন কুমার অধিকারী, রাজশাহীর আমচত্বরের জয়নাল আলী, নওগাঁর আব্দুল জাব্বার, বগুড়ার নন্দীগ্রামের হজরত আলী, নওগাঁর নিয়াতমপুরের শাহাদাত হোসেন, নওগাঁর আত্রাইয়ের গোলাম সারওয়ার মিলন, বগুড়ার শেরপুরের মাহবুবুর রহমান।
এছাড়া, ডিস্ট্রিবিউটর শোরুম থেকে পণ্য কিনে উপহার পেয়েছেন টাঙ্গাইলের মো. জলিল, বগুড়ার শেরপুরের মো. উজ্জল, জয়পুরহাটের তৌহিদুল ইসলাম, নওগাঁর রাণীনগরের লোটন। ওয়ালটন পণ্য কিনে ফ্রি পণ্য উপহারপ্রাপ্ত অসংখ্য ক্রেতাদের মধ্য থেকে ১৪ জন ক্রেতার হাতে আনুষ্ঠানিকভাবে সাইড বাই সাইড ফ্রিজ, স্মার্ট টিভি, ফ্রিজার, মাইক্রোওয়েভ ওভেনসহ উপহারের বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়।
গেল বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার। সারা দেশে প্রতিদিন অসংখ্য ক্রেতার হাতে উপহারের ফ্রি পণ্য তুলে দিচ্ছে ওয়ালটন কর্তৃপক্ষ। এই ক্যাম্পেইন চলবে আগামী রমজান মাস পর্যন্ত।
উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার অজিত কুমারসহ ওয়ালটন প্লাজা এবং ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের কর্মকর্তরা।
উপহার পেয়ে গ্রাহক রতন কুমার অধিকারী বলেন, বিভিন্ন কোম্পানী উপহারের লোভ দেখিয়ে ক্রেতা টানে। কিন্তু ওয়ালটন দেখলাম ব্যতিক্রম। আমি একটি ফ্রিজ কিনেছিলাম। কয়েকদিনের মধ্যে আমাকে ফোন দিয়ে জানালো হলো আমি একটি ফ্রিজার পেয়েছি। প্রথমে বিশ্বাস নাহলেও প্লাজা থেকে আমাকে ফ্রিজারের বিষয়টি জানানো হয়। এতে আমি অনেক খুশি হয়েছি। ওয়ালটন কথা দিয়ে কথা রাখলো।
উপহার হস্তান্তর অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, ওয়ালটন গ্রাহকদের যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়নের চেষ্টা করে। ওয়ালটন সবসময় ক্রেতাদের প্রাধান্য দেয়। আমরা বিশ্বাস করি ক্রেতারা আমাদের প্রাণ। আমাদের এই ক্যাম্পেইন চলবে আগামী রমজান মাস পর্যন্ত। আমরা চাই ক্রেতারা পণ্য কিনে তাদের উপহার বুঝে নেবেন।
ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এই সিজনেও ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি ও নিশ্চিত উপহার।