• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
৪২ বছর ধরে বানর খেলা দেখাচ্ছেন আজিজুর নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি মান্দায় ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন তানোরে স্থানীয় পর্যায়ে জলবায়ু অ্যাডভোকেসি ও তথ্য মেলা অনুষ্ঠিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীতে ড্রেনের কাঁদামাটি অপসারণ কাজ শুরু রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা রাজশাহী বিভাগে হামের প্রকোপে মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩ রাজশাহীতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবির কড়া নজরদারি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মান্দায় ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন

মান্দা প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
মান্দায় ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন
মান্দায় ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে গুরুতর আহত বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আশরাফুল ইসলাম ফুলন (৩৫) উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামের বাসিন্দা এবং ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে। অভিযুক্ত বাবু (৩০) তার আপন ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে ঘটনার দিন শনিবার সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই বাবু ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে বড় ভাই ফুলনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত অবস্থায় ফুলনকে উদ্ধার করে প্রথমে মান্দা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্ত বাবুকে আটক করে মান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর