• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা তথ্য অফিসের গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনা সভা রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা ফ্রিজে রাখলে স্বাদ হারায় যেসব সবজি ২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো কোহলিদের ফ্রাঞ্চাইজি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিনামূল্যে ১হাজার গাছ বিতরণ করল রাবি সায়েন্স ক্লাব

রাবি প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৫ জুন, ২০২৪

“আরইউএসসি ট্রি প্লানটেশন ড্রাইভ-২০২৪”-এ  কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন ক্যাটাগরির ১হাজার গাছ বিনামূল্যে শিক্ষার্থীর মাঝে বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)।
 বুধবার (৫জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে এ আয়োজন করেন তাঁরা।
এবছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজে চার হাজারের অধিক গাছ বিনামূল্যে বিতরণ করবেন বলে জানান তাঁরা।
সংগঠনটির সভাপতি মাসুদ জানান, “বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সায়েন্স ক্লাব প্রতি বছরই গাছ লাগিয়ে থাকে। প্রতি বছর আমরা বিভিন্ন স্কুল এবং কলেজে গাছ লাগিয়ে থাকি, তবে এবছর আমাদের ক্যাম্পেইন টা একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। আমরা প্রতিবছরের মত শুধুমাত্র একটি জায়গায় সকল গাছ না দিয়ে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। এটি আমাদের গ্রিন হরাইজন ক্যাম্পেইনের একটি অংশ। আমরা চাই সারা বাংলাদেশে এধরণের ক্যাম্পেইন চালু হোক।”
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রাবি সায়েন্স ক্লাবের সাবেক সহ-সভাপতি নাজনীন আরা নিশু, সহ-সভাপতি মোঃ সায়েম আলম, হাসান হাওলাদার, সাধারণ সম্পাদক শেখ সৈকত সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এ কর্মসূচিটির সহযোগিতায় ছিল সামাজিক বনবিভাগ, রাজশাহী। এ আগেও তাদের “আরইউএসসি পরিবেশ সপ্তাহ ২০২৪” এর ১ম ধাপে “আরইউএসসি ইনভায়রনমেন্ট ক্যাম্প-২০২৪” এবং ২য় ধাপে “আরইউএসসি ইকো স্মার্ট ডাস্টবিন স্থাপন কর্মসূচি-২০২৪” এর আয়োজন করে সংগঠনটি। এই “আরইউএসসি ট্রি প্লানটেশন ড্রাইভ-২০২৪” তাদের তৃতীয় ধাপের কার্যক্রম ছিলো।


আরো খবর