বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির অভিযানে ১৪৫ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাঘা থানার গোকুলপুর এলাকায় এসব জব্দ করা হয়।
বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, গোকুলপুর এলাকার একটি আম বাগানে বিক্রয়ের উদ্দেশ্যে চোরাচালানী মালামাল লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি কার্যক্রম শুরু করে। এ সময় আশপাশে কোনো ব্যক্তি বা চোরাকারবারীকে দেখা যায়নি। তল্লাশির এক পর্যায়ে আম বাগানের ভেতরে একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে এর ভেতর থেকে ১৪৫ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।