• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা তথ্য অফিসের গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনা সভা রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা ফ্রিজে রাখলে স্বাদ হারায় যেসব সবজি ২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো কোহলিদের ফ্রাঞ্চাইজি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা
বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহবান জানান। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক হামিদুর রহমানের সঞ্চালনায় সকালে বিশ্ববিদ্যালয় প্লাজায় গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল শওকত হুসেন, এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রচার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর শহিদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং ক্যাম্পাসে রাত সাড়ে দশটায় ১ মিনিটের জন্য বৈদ্যুতিক আলো নিভিয়ে প্রতিকী ব্ল্যাক আউট পালন করা হয়।


আরো খবর