• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ফুলেল শুভেচ্ছায় সিক্ত শফিকুল হক মিলন

মোহনপুর প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
ফুলেল শুভেচ্ছায় সিক্ত শফিকুল হক মিলন
ফুলেল শুভেচ্ছায় সিক্ত শফিকুল হক মিলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৩ (পবা মোহনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মোহনপুর উপজেলা স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উপজেলা কার্যালয়ে শুভেচ্ছা জানান কর্মী-সমর্থক ও স্থানীয় রাজনীতিকরা।

এ সময় উপজেলা বিএনপি সভাপতি শামীমুল ইসলাম মুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ সহ উপস্থিত ছিলেন , সাংগঠনিক সম্পাদক (১)বাচ্চু রহমান, (২)সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল, কেশরহাট পৌরসভার সাধাররণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধাররণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী,ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর,প্রভাষক মতিউর রহমান, সদস্য সচিব মাসুদ রানা,

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, হিমু ,বাবুলসহ, উপজেলার ইউনিয়ন ও পৌরসভার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত হন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য বক্তব্যে আশা প্রকাশ করেন, সার্বিক উন্নয়নে তিনি একসঙ্গে কাজ করবেন। এলাকার স্বার্থে যেকোনো প্রয়োজনে ডাকলে পাশে থাকার আশ্বাসও দেন তিনি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।

নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে,১৩০২৩০ বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে,৯৪০৯৫ মোট ৩৬১৩৫ ভোটের ব্যবধানে বিজয়ী লাভ করেন ধানের শীষ প্রতীক বিএনপির প্রার্থী ।


আরো খবর