• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সম্ভাব্য পারমাণবিক বা রাসায়নিক হামলার ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের আশঙ্কার আগেই পুরো অঞ্চলজুড়ে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় নির্দেশিকা বিতরণ করা হয়েছে।

ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালখি এক সাক্ষাৎকারে বলেন, এ অঞ্চলে দীর্ঘদিন ধরেই পারমাণবিক বা রাসায়নিক হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ ছিল। সে কারণেই আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, এই প্রস্তুতির অংশ হিসেবে ‘পটাশিয়াম আয়োডাইড’ বিতরণ করা হয়েছে, যা পারমাণবিক বিকিরণের সময় থাইরয়েড গ্রন্থিকে সুরক্ষা দিতে সহায়তা করে। পাশাপাশি চিকিৎসকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, সম্ভাব্য পারমাণবিক ঘটনার শনাক্তকরণের দায়িত্ব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ওপর থাকে। অন্যদিকে, জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থাপনায় প্রয়োজনীয় নির্দেশনা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আওতায় থাকা ২২টি দেশের মধ্যে অন্তত ১১টি বর্তমানে সংঘাতে জড়িত। বিশেষজ্ঞদের মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে উত্তেজনা এবং অতীতে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের নজির—এই দুই কারণেই ঝুঁকিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এ ধরনের বিপর্যয় পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও আগাম প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যেতে পারে।


আরো খবর