• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

​সংযম ও ত্যাগের মহিমায় আনন্দের বার্তা নিয়ে সমাগত পবিত্র ঈদ-উল-ফিতর। এই আনন্দঘন উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন  এমপি ও ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের শিক্ষা হৃদয়ে ধারণ করে আসুন আমরা সবাই উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেই।

​তিনি আরও উল্লেখ করেন যে, ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ পূর্ণতা পায় যখন আমরা সমাজের সকল স্তরের মানুষের সাথে মিলেমিশে দিনটি উদযাপন করি। পবিত্র রমজানের শিক্ষা যেন আমাদের সারা বছরের পথচলায় পাথেয় হয়, সেই কামনাই করেন তিনি।

​শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।


আরো খবর