• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুঠিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রয় করায় মোবাইল কোর্ট পরিচালিত ফের পরিবর্তন আসছে পুলিশের পোশাকে: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে: রাসিক প্রশাসক গোদাগাড়ীতে মাথায় কাফনের কাপড় বেঁধে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ঈদ উপলক্ষে রাসিক প্রশাসকের ট্রেন যাত্রীদের সহায়তার কার্যক্রম শেষ হলো আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ রাজশাহীতে আদিবাসীদের পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১ শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজায় আগত ভক্তদের সঙ্গে রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে নারী আইনজীবীদের সমন্বয়ে একটি ফোরাম গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সমতা নারী কল্যাণ সংস্থা ও লফসের আয়োজন এবং বাস্তবায়ন সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী বারের নারী আইনজীবীসহ কর্ম এলাকার সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা জানান, নারী আইনজীবীদের জন্য এখনো কোনো স্বতন্ত্র সংগঠন গড়ে ওঠেনি। এ প্রেক্ষাপটে ফোরাম গঠনের উদ্যোগকে তারা সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। অংশগ্রহণকারী আইনজীবীরা ফোরাম গঠনের বিষয়ে উৎসাহ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই নারী আইনজীবী ফোরাম একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত হবে।

সভায় সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকী। এতে অংশগ্রহণ করেন আজিজা সুলতানা মৌসুমি, মুসলিমা খাতুন সোমা, শামীমা আক্তার, আনিশা তাহসিন, শারমিন সুলতানা অরিন, শাপলা খাতুন, নার্গিস জাহান, কানিজ ফাতেমা, রুবিনা প্রমুখ। সভা সঞ্চালনা করেন খান ফাউন্ডেশন, রাজশাহীর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম।


আরো খবর