• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন বদলগাছীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার ঐতিহ্যবাহী পিঠা-পুলির এই আয়োজনে বাংলা সংস্কৃতির রঙে রঙিন হয়ে ওঠে ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য পত্নী মিসেস সেলিনা আকতার। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলী, সহকারী প্রক্টর সাব্বির হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা আকতার এ্যানি।
এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগসহ অন্যান্য বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পিঠা-পুলির স্বাদ, প্রাণের আড্ডা আর নববর্ষের আনন্দে দিনটি স্মরণীয় হয়ে থাকবে সবার কাছে।


আরো খবর