• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ পরিদর্শনে বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ পরিদর্শনে বুলবুল
নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ পরিদর্শনে বুলবুল

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভার পরদিন শুক্রবার মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা মহানগরীর দক্ষিনের আমির ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার মহাসমাবেশকে স্মরণকালের বৃহত্তম জনসমুদ্র্ আখ্যা দিয়ে তিনি ১২ তারিখের নির্বাচনে বড় জয়ের আশাবাদ ব্যক্ত করেন। নুরুল ইসলাম বুলবুল বলেন, বিকেল বেলা ইউনিয়নগুলোতে গিয়ে নারী-পুরুষ নির্বিশেষে মানুষের যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখেছি, তাতে প্রমাণিত হয় দাঁড়িপাল্লার পক্ষে জনগণের গভীর আস্থা ও ভালোবাসা রয়েছে। বৃহস্পতিবার জনসভাটি ছিল সুশৃঙ্খল ও নান্দনিকভাবে সাজানো একটি জনসমুদ্র, যা জাতীয়ভাবে গোটা দেশের মানুষ দেখার সুযোগ পেয়েছে।

তিনি আরও বলেন, সমাবেশের এই বিশালতা প্রমাণ করে চাপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার একটি গণজোয়ার তৈরি হয়েছে। এই জোয়ার ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়েই ইনশাআল্লাহ সফল পরিণতি পাবে। বক্তব্যে তিনি সফল সমাবেশ বাস্তবায়নে প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ব্যবসায়ী এবং দায়িত্বশীল ভূমিকার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরো খবর