• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা তথ্য অফিসের গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনা সভা রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা ফ্রিজে রাখলে স্বাদ হারায় যেসব সবজি ২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো কোহলিদের ফ্রাঞ্চাইজি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নববর্ষে সীমান্তে এবারও বসছে না দুই বাংলার মিলনমেলা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

এতে করে টানা ৬ষ্ঠ বারের মত বসছেনা ভিন্ন মেলা।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বর্ডার গার্ড পঞ্চগড়-১৮ বিজিবির সেকেন্ড ইন কমান্ড উপ অধিনায়ক (টুআইসি) মেজর রিয়াজ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

মেজর রিয়াজ মুর্শেদ বলেন, গেল বছরের মত এই মিলন মেলা নিয়ে এবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের কোন নির্দেশনা পাওয়া যায় নি। তাই এবারও বসছে না সীমান্তে দুই বাংলার মিলন মেলা।

এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, সীমান্তের এই উৎসব পালনে সরকারের পক্ষ থেকে আমরা কোন চিঠি পাইনি। যেহেতু এবারও সীমান্তের এই মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে না, অতএব সবাইকে সতর্ক করে সীমান্তে না যেতে অনুরোধ করছি।

এর আগে বিভিন্ন সমস্যার পাশাপাশি করোনা ভাইরাসের কারণে গত ২০১৯ থেকে ২৩ সাল পর্যন্ত টানা ৫ বছর পঞ্চগড় সীমান্তে দুই বাংলার কাঁটাতারের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে ৬ষ্ঠ বারের মত বন্ধ থাকছে মেলাটি।

এদিকে পঞ্চগড়ের কিছু সীমান্ত অংশ নীলফামারী ৫৬ বিজিবির হওয়ায় ৫৬ বিজিবির (সিও) অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, বিএসএফ সরাসরি জানিয়েছে এই মিলন মেলা অনুষ্ঠিত হবে না। আবারও হওয়ার কোন সুযোগ নেই। তাই আমরা বলবো, বিষয়টি আপনারা সবাইকে জানিয়ে দেন। এতে মানুষ সীমান্তে ছুটে যাবে না।

সাধারণত বৈশাখের প্রথম ও দ্বিতীয় দিন সীমান্তে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছর বাংলা নববর্ষে পঞ্চগড়ের অমরখানা, শুকানি, মাগুরমারি ও ভূতিপুকুর সীমান্তসহ বেশ কয়েকটি পয়েন্টের কাঁটাতারের পাশে প্রায় ১০-১৫ কিলোমিটার এলাকা জুড়ে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠিত হয়। এসময় দু’দেশের হাজার হাজার মানুষ জমায়েত হয়ে একে অন্যের সঙ্গে কথা ও ভাব বিনিময় করেন। তবে এবারও সেই আনন্দ চোখে পড়বে না।


আরো খবর