• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩
নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত সোহেল রানা (৩৪) শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আব্দুল ওরফে আবুল কাদেরের ছেলে, মিরাজুল ইসলাম (৩০) চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া (বড় মসজিদ মোড়) গ্রামের মৃত ইলিয়াস বেপারীর ছেলে এবং জুবায়ের সোবহান নিলয় (২৮) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চালা গ্রামের বর্তমানে চন্দ্রিমা থানার মহানন্দা আবাসিক এলাকা মতলেব সোবহান মিল্লাতের ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় বিভিন্ন আইনে মোট ১০ টি মামলা চলমান রয়েছে। গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক অভিযানে সর্বমোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।


আরো খবর