• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে নানা আয়োজনে নাবিল গ্রুপের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
নগরীতে নানা আয়োজনে নাবিল গ্রুপের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
নগরীতে নানা আয়োজনে নাবিল গ্রুপের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

নাবিল গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে মিলনমেলা ও প্রীতিভোজ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক বন্ধন, পারস্পরিক সম্মানবোধ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ঐক্যের এক অনন্য উদাহরণ হিসেবে এই আয়োজন করা হয়। পারস্পরিক সৌহার্দ্য বিনিময় এবং প্রীতিভোজের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজন ছিল আনন্দ- উচ্ছ্বাসে ভরপুর। কর্মী-ব্যবস্থাপনা উন্নয়ন, সম্পর্ককে আরও দৃঢ় করা এবং পারিবারিক বন্ধন জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান, ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম এবং ডিরেক্টর ইযাজ আবরার নাবিল।
অনুষ্ঠানে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, নাবিল গ্রুপ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। আমাদের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীর নিষ্ঠা, সততা ও কঠোর পরিশ্রমের ফলেই নাবিল গ্রুপ দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানের কাতারে। আমি আশাকরি, এই মিলনমেলা আমাদের ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও দৃঢ় করবে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি মানুষই আমাদের সবচেয়ে বড় সম্পদ। প্রত্যেকের অবদানেই নাবিল গ্রুপের এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া কর্মচারীরা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিনিয়র কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আমরা গর্বিত যে এমন একটি প্রতিষ্ঠানে কাজ করছি, যেখানে আমাদের একটি পরিবার হিসেবে দেখা হয়। একজন তরুণ কর্মী আয়নাল হক বলেন, এই আয়োজন আমাদের অনুপ্রেরণা দেয়, কাজের প্রতি ভালোবাসা বাড়ায় এবং প্রতিষ্ঠানের প্রতি আত্মিক সম্পর্ক গড়ে তোলে।


আরো খবর