• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বদলগাছীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু গড়ার প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের রাজশাহীতে কর বিভাগের অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে তরুণরাই হবে স্বনির্ভর: আবুল কালাম আজাদ আজীবন পবা মোহনপুরবাসীর কল্যাণে কাজ করতে চাই: মিলন চারঘাটে আবু সাঈদ চাঁদের পক্ষে ছাত্রদলের প্রাচারণা তানোরে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে আমের মুকুল আমি রাজশাহীবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো: মিনু নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত গবেষণাকে শিল্পমুখী করতে রাবিতে প্রথম ইনকিউবেশন হাব চালু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
নগরীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ৪
নগরীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ৪

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন টিপু সুলতান (২৮), চন্দ্রিমা থানার খড়খড়ি ললিতাহার গ্রামের হায়দার আলীর ছেলে, রনি আহাম্মেদ (২৫) মতিহার থানার খড়খড়ি গোরস্থানপাড়া গ্রামের মৃত শাবদুলের ছেলে, জাহিদ হাসান (২৫) পবা থানার ঘোলহাড়িয়া (ডাঙ্গীরপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং সুজন আলী (৩০) একই থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত টিপু সুলতানের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় দুইটি মামলা চলমান রয়েছে।
ডিবি পুলিশের অভিযানে মোট ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো খবর