পবা-মোহনপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন নেতাকর্মীদের নিয়ে শুক্রবার সকাল ১০ টা থেকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মানুষের পাহারাদার। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন দেশের সার্বিক উন্নয়ন হয় এবং জনগণের সুখে শান্তিতে বসবাস করতে পারে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলন বলেন, দীর্ঘ ১৭ বছরে পবা মোহনপুরে কোন উন্নয়ন হয়নি। প্রতিটি রাস্তাঘাট ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। এতে করে জনগণের চলাচল অত্যন্ত বিঘ্নিত হচ্ছে। সেই সাথে পরিবেশ নষ্ট হচ্ছে ধুলাবালিতে। তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট গুলো পুনঃনির্মাণ, সংস্কার এবং নতুন করে রাস্তাঘাট করবেন বলে জানান । তিনি আরো বলেন, এসব এলাকার যত রাস্তাঘাট সবকিছু বিএনপির আমলে হয়েছে। তিনি আরো বলেন, জামায়াতে ইসলাম রাজশাহীতে এসে নানা ধরনের ছল-চাতুরি কথা এবং কটুক্তি করে গেছেন । বিএনপির সেগুলো শুনে ধৈর্য ধরে আছে। কারণ বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। একটি দেশবিরোধী দলের উস্কানিতে তারা কোন ফাঁদে পা দিবেন না। কারণ জামাতে ইসলামী চাচ্ছে বাংলাদেশের কোন নির্বাচন না হোক।
তিনি আরো বলেন, জামাতে ইসলামী নারী অধিকার এবং নারী উন্নয়নের কথা এখন বলছে। প্রতি প্রকৃতপক্ষে তারা নারীদের কোন উন্নয়ন চায়না। এর বাস্তবতা হলো কয়েকদিন আগে কর্মরত নারীদেরকে নিয়ে নানা ধরনের খারাপ কথা ও বাজে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুধু তাই নয় এবারের নির্বাচনে তাদের দল থেকে কোন নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ এখনও ভালো। নির্বাচন নিয়ে তাদের কোন শঙ্কা নেই।১২ তারিখে নির্বাচন হবে বলে তিনি আশা ব্যক্ত করে।
মিলন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়নে নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে সেইসাথে তাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়াও রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ করা হব। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন করতে হলে যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হব। এজন্য তিনি পবা মোহনপুর এলাকায় স্মল ইন্ডাস্ট্রি এবং উদ্যোক্তা তৈরি করবেন। সেই সাথে এই এলাকার যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করবেন।