আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষের বিজয় হলে আপনাদের প্রত্যেকের পরিবারের হাতে পৌছে দেয়া হবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড প্রতিশ্রুতি দিয়ে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে দেশ নায়ক তারেক রহমান আপনাদের জন্য আমাদের প্রতিশ্রতি গুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ।
তাই ১২ তারিখ সারা দিন দল বেধে আপনারা ধানের শীষে ভোট দেবেন। সোমবার বিকেলে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জাফরপুর এলাকায় গনসংযোগ কালে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বিএনপি কথা নয়, কাজে বিশ্বাসী। আগামী দিন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলে আপনাদের প্রথ্যন্ত অঞ্চলে আপনাদের দৌড় গোড়ায় পৌছে দেয়া হবে চিকিৎসাসেবা। রাত বিরাত কষ্ট করে আর উপজেলা সদরে ছুটতে হবে না। বেকার সন্তানদের নিয়ে আর চিন্তা করতে হবে। শিক্ষিত বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা করা হবে। আর যাদের চাকুরী হবে না, তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করে আত্মনির্ভশীল করে গড়ে তোলা হবে।
আবু সাইদ চাঁদ আরও বলেন,ধানের শীষে ভোট প্রার্থনার জন্য আপনাদের সন্তান আপনাদের দ্বারে আসছে। এরআগে আমাকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে পর পর ৩ বার শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আওয়ামী দু:শাসনের সময়ও আপনারা আপনাদের মুল্যবান ভোট দিয়ে ২বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি সুখে, দুখে সব সময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং আজীবন থাকবো ইনশাল্লাহ।
ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা,যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাস্টার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।