• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা তথ্য অফিসের গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনা সভা রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা ফ্রিজে রাখলে স্বাদ হারায় যেসব সবজি ২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো কোহলিদের ফ্রাঞ্চাইজি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে আমের মুকুল

তানোর প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
তানোরে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে আমের মুকুল
তানোরে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে আমের মুকুল

ঋতুর বাংলায় ঋতু চক্রের আবর্তে চলছে শীতের শেষ ভাগ মাঘ মাস। ফাল্গুন আসতে এখনও সাপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে রাজশাহীর তানোর উপজেলায় প্রকৃতিতে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের ম ম ঘ্রাণ। চারিদিকে শোনা যাচ্ছে কোকিলের কুহুতান পাশাপাশি জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তা।

ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রবিচিত্র’ কাব্যগ্রন্থের ‘ফাল্গুন’ কবিতার উক্তি গুলোতে বাস্তব রূপের দেখা মিলেছে গাছে গাছে বাতাসে দোল খাওয়া আমের মুকুল। প্রকৃতিতে লেগেছে ফাগুনের ছোঁয়া। পাশাপাশি বাংলার প্রকৃতিতে মধুমাসের আগমনী বার্তা দিচ্ছে। ফাল্গুনের আগেই গাছে গাছে প্রস্ফুটিত আমের মুকুল সর্বত্র ছড়াচ্ছে স্বর্ণালি আভা। পল্লীকবি জসীম উদ্দিনের মামার বাড়ি কবিতায়- আয় ছেলেরা, আয় মেয়েরা- ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে; মামার বাড়ে যাই। ঝড়ের দিনে মামার দেশে; আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে; রঙিন করি মুখ। শীতের স্নিগ্ধতার মধ্যে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে মুকুল। গাছের পাতার ফাঁকে উঁকি দিচ্ছে মুকুল।

সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়নের গ্রাম ঘুরে দেখাগেছে, রাস্তার দুপাশে, আম বাগানসহ সবখানেই গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। এ যেন হলুদ- সবুজের মহামিলন। মুকুলে মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। এলাকার প্রায় ৮০ শতাংশ গাছেই মুকুল এসেছে। ছোট-বড় সব গাছেই মুকুল ধরেছে। যেদিকে তাকানো যায়, সেদিকেই প্রতিটি গাছেই দৃশ্যমাণ সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে নুইয়ে পড়ার উপক্রম প্রতিটি গাছের ডাল। মৌমাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে।

এলাকার কয়েকজন আম চাষির সাথে কথা বললে তারা দৈনিক রাজশাহী সংবাদকে বলেন, পুরোপুরিভাবে সব গাছে এখনও মুকুল আসেনি। আমাদের এলাকায় আমের জাতের মধ্যে আমরুপালি, গোপাল ভোগ, ল্যাংড়া, ফজলি,ক্ষিরসাপাতসহ অন্যান্য জাতের আম চাষের উপযুক্ত হওয়ায় এলাকার চাষিরা নিজ উদ্যোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করে বাগান করেছেন। এলাকার প্রায় বেশিরভাগ গাছেই মুকুল এসেছে। সপ্তাহ খানেকের মধ্যেই সব গাছেই মুকুল আসবে। ক্ষতিকারক পোকার আক্রমণ না হলে এবার কাঙ্ক্ষিত ফলনের আশা করছেন তারা। ধীরে ধীরে উপজেলা জুড়ে সম্প্রসারিত হচ্ছে আমের বাগান।

তারা আরও বলেন, গত মৌসুমে আমের বাজার ভালো থাকায় লাভবান হয়েছিলেন চাষিরা। গত বছরের চেয়ে এ বছর আম বাগান আরও বৃদ্ধি পেয়েছে। তবে এ উপজেলায় বাণিজ্যিকভাবে এখনও আম চাষ শুরু হয়নি। আবহাওয়া অনুকূলে থাকায় আমের উৎপাদন গত বছরের তুলনায় অনেক বেশি হবে বলে আশা করছেন চাষিরা। উপজেলার কামার গাঁ ইউনিয়নের পারিশো গ্রামের আম চাষি ফরিদ ইসলাম বলেন, আমি অনেক বছর আগে আম বাগানের চাষ শুরু করেছি।
প্রায় দুই সপ্তাহ আগে থেকে আমার বাগানে লাগানো আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশির ভাগ গাছই মুকুলে ছেয়ে গেছে। কিছু গাছে এখনও মুকুল বের হয়েছে।রোগ বালাইয়ের আক্রমন থেকে মুকুল রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছি। বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এ অবস্থা থাকলে এবারও আমের বাম্পার ফলনের আসা প্রকাশ করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লা আহমেদ বলেন, গত বছরের মতো এবারও গাছে আগাম মুকুল ফুটেছে। আবহাওয়া ভালো থাকলে মুকুলগুলো নষ্ট হওয়ার আশঙ্কা নেই। আমের মুকুলের পরিচর্যায় এভোমেট্রিন ও ছত্রাকনাশক মেনকোজেভ বালাইনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ উপজেলার আবহাওয়া ও মাটি আম চাষের জন্য বিশেষ উপযোগী। তবে বাণিজ্যিকভাবে এখনও আম চাষ শুরু হয়নি।


আরো খবর