• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঢাকায় সংঘর্ষের জেরে নগরীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকায় সংঘর্ষের জেরে নগরীতে বিক্ষোভ
ঢাকায় সংঘর্ষের জেরে নগরীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকায় আন্দোলনরত নেতাকর্মীদের উপর পুলিশের হামলা ও রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার আহত হওয়ার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ হয়েছে। শুক্রবার সন্ধার দিকে নগরের তালাইমারি মোড়ে রাস্তার উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এছাড়া তারা নানা ধরনের শ্লোগান দিয়ে হাদি হত্যার বিচার দাবি করছিলেন। পাশাপাশি এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তারা এই হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ চলাকালে এনসিপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব আতিকুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা বলেন, এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অনেকে আহত হয়েছেন। তারা এর বিচার চান। বিক্ষোভকারীরা পরে রাজশাহী মহনগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থানের ঘেষণা দেন। এর পরই তারা বিক্ষোভ নিয়ে পুলিশ কমিশনার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।


আরো খবর