• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুঠিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রয় করায় মোবাইল কোর্ট পরিচালিত ফের পরিবর্তন আসছে পুলিশের পোশাকে: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে: রাসিক প্রশাসক গোদাগাড়ীতে মাথায় কাফনের কাপড় বেঁধে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ঈদ উপলক্ষে রাসিক প্রশাসকের ট্রেন যাত্রীদের সহায়তার কার্যক্রম শেষ হলো আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ রাজশাহীতে আদিবাসীদের পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১ শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজায় আগত ভক্তদের সঙ্গে রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ফেন্সিডিল সমজাতীয় মাদক ‘এস্কাফ’সহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। শুক্রবার (২৭ মার্চ ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দারিয়াপুর হাতাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রমজান হোসেন সাদ্দাম (৩১) তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর পোড়াপাড়া গ্রামের বাসিন্দা। শনিবার বেলা ১০ টার দিকে র‍্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মনাকষা এলাকা থেকে এক মাদক ব্যবসায়ী অবৈধ মাদক নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়।
পরে দারিয়াপুর হাতাপাড়া পুলিশ বক্সের পশ্চিম পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশির একপর্যায়ে রাজশাহীগামী একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে এক যাত্রী পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২৫ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর