• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুঠিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রয় করায় মোবাইল কোর্ট পরিচালিত ফের পরিবর্তন আসছে পুলিশের পোশাকে: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে: রাসিক প্রশাসক গোদাগাড়ীতে মাথায় কাফনের কাপড় বেঁধে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ঈদ উপলক্ষে রাসিক প্রশাসকের ট্রেন যাত্রীদের সহায়তার কার্যক্রম শেষ হলো আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ রাজশাহীতে আদিবাসীদের পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১ শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজায় আগত ভক্তদের সঙ্গে রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে মাথায় কাফনের কাপড় বেঁধে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
গোদাগাড়ীতে মাথায় কাফনের কাপড় বেঁধে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন
গোদাগাড়ীতে মাথায় কাফনের কাপড় বেঁধে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন

গোদাগাড়ীতে ডিজিটাল প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলের দাবিতে ব্যতিক্রমধর্মী মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মাথায় সাদা কাফনের কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নিয়ে তাঁরা প্রিপেইড মিটারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। শনিবার সকাল ১০টার দিকে গোদাগাড়ী সদর ডাইংপাড়া মোড়ে ‘গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাদের পাশাপাশি শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. সালাহ উদ্দীন বিশ্বাস, সহ-সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুবর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, সমাজ ও মানবকল্যাণ সংস্থার মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস বলেন, প্রিপেইড মিটার চালুর পর বিদ্যুৎ খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে প্রকৃত ব্যবহারের সঙ্গে বিলের সামঞ্জস্য না থাকায় গ্রাহকেরা বিভ্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করা, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য অভিন্ন মূল্য নির্ধারণ এবং গ্রাহকদের কাছ থেকে আদায় করা ডিমান্ড চার্জ বাতিল করা। বক্তারা আরও বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে এখনো পোস্ট-পেইড মিটার চালু থাকলেও সাধারণ মানুষের ওপর প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বৈষম্যমূলক। পর্যাপ্ত জরিপ ও জনমত যাচাই ছাড়াই এ ব্যবস্থা চালু করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন ভুক্তভোগী গ্রাহক বলেন, প্রিপেইড মিটারে কখন কীভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। অনেক সময় স্বল্প ব্যবহারের পরও বেশি খরচ দেখাচ্ছে, যা তাঁদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত প্রিপেইড মিটার প্রত্যাহার করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
তারা বলেন, বিদ্যুৎ একটি মৌলিক সেবা। এ সেবার নামে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে প্রিপেইড মিটার বাতিল করে সহনীয় ও ন্যায্য বিদ্যুৎ মূল্য নির্ধারণের দাবি জানান তাঁরা।


আরো খবর