তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে নেতাকর্মীদের স্বতঃফূর্ত অংশগ্রহণে মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিনকে ধানের শীষে জয়যুক্ত করার লক্ষে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। বৃহস্পতিবার বিকেলে মালার মোড়ে ও বিভিন্ন দোকানে গণসংযোগ করতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন,তানোর উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মাহাফিজুর রহমান মাহফুজের নেতৃত্বে উপস্থিত ছিলেন কামার গাঁ ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টু, কামার গাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুকুল মন্ডল, তানোর উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সামসুদ্দীন মোল্লা (রতন), ৭ নং ওয়ার্ড সভাপতি যুবদলের তুতোন, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাফফর হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রেজাউল ইসলাম সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিনের পক্ষে জনসাধারণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন হানিমু নিতে কর্মীরা।