• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার
কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার

কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও ছয়টি রাবার বুলেট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে কাটাখালী থানার টাঙ্গন মধ্যেপাড়া পদ্মা নদীর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে র‍্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রের প্রকৃত মালিক সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো তথ্য দিতে পারেননি। এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। র‍্যাবের প্রাথমিক ধারণা, পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র সংগ্রহের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ওয়ান শুটার গান ও রাবার বুলেট জিডি করে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।


আরো খবর