রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০ টায় রাজপাড়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মো: শাহ্রিয়া মোস্তফা ওরফে শান্ত (২২) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।