রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা আলমগীর হোসেন (৪৬) কর্ণহার থানার সাহাপুর গ্রামের আমজাদ আলীর ছেলে, মুক্তা শেখ (৩৬) বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত সাদেক শেখের ছেলে এবং নাইম (২৫) বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত আবু তালেবের ছেলে, সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামি আলমগীরের বিরুদ্ধে আরএমপির কর্ণহার থানায় ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য যে, কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ২ গ্রাম হেরোইন এবং ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।