• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে ওয়াটার পার্কের ওয়েভ পুলে নেমে স্কুলছাত্রের মৃত্যু আদমদীঘিতে ডোবা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার কামার গাঁ ইউনিয়নের মালার মোড়ে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কোন ভোট ইঞ্জিনিয়ারদের, ভোট চোরদের ছাড় দেয়া হবে না: শফিকুর রহমান নির্বাচিত হলে আগামী ছয় মাসের মধ্যে পবা মোহনপুরের রাস্তার উন্নয়ন কাজ শুরু করা হবে: মিলন নগরীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত জামায়াতকে যুগ যুগ ধরে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে: ডা: শফিকুর রহমান আরএমপির অভিযানে গ্রেপ্তার ৩ শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে: মিনু বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে: মিনু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে ডোবা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
আদমদীঘিতে ডোবা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার
আদমদীঘিতে ডোবা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে সড়কের পাশের ডোবা থেকে একটি অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এখন পর্যন্ত লাশেরই পরিচয় মিলেনি।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে নওগাঁ-নাটোর বাইপাস সড়কে পশ্চিম পাশের ডোবা থেকে অজ্ঞাত একটি গলিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১০ জানুয়ারী এই ঘটনাস্থল থেকে মাত্র ১৫০-২০০ গজ দক্ষিন পার্শ্বে জনৈক লছিরের বাগান এলাকায় ২৮ বছর বয়সী আরেক অজ্ঞাত যুবকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এনিয়ে পাশাপাশি দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে আদমদীঘি থানার সাব-ইন্সপেক্টর (এস আই) ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে গলিত লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোনো মাংস না থাকায় এটি ছেলে নাকি মেয়ে তা শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো খবর