• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

১১ জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১ জুন, ২০২৪

Advertisements

রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় দেশের ১১টি জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় আবহাওয়া নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, আজ রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, দক্ষিণ গোপালগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। তাই এসব এলাকায় সবাইকে বাড়তি সতর্কতার মধ্যে থাকতে হবে।

অপরদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুকও ঝড়বৃষ্টির আভাস দিয়েছেন। কালবৈশাখী ঝড়ের নির্দিষ্ট সময় উল্লেখ না করে তিনি বলেন, খুলনা বিভাগের সংশ্লিষ্ট এলাকাগুলোতে কালবৈশাখীর প্রভাব বেশি পড়তে পারে। নির্ধারিত সময় বলা মুশকিল। তবে রাতেই দেশের বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় এর প্রভাব তেমন পড়বে না বলেও জানান এই আবহাওয়াবিদ।


আরো খবর