• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো নগর পুলিশ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

Advertisements

চাঁপাইনববাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া ৮ বছর বয়সের এক শিশুকে উদ্ধার করে বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশের একটি দল। শিশুটি গতকাল সোমবার কৌতুহলবশত চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে উঠে রাজশাহীতে এসে হারিয়ে যায়।

শিশুটি নাম  সিহাব (৮)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পুরাতন বাজার এলাকার মো:জাহাঙ্গীর আলমের ছেলে।

নগর পুলিশ জানায়, শিশু সিহাব গতকাল সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে রাজশাহী গামী একটি ট্রেনে কৌতুহলবশত উঠে। হঠাৎ করে ট্রেন ছেড়ে দিলে সে নামতে না পেরে রাজশাহী রেল স্টেশনে এসে নামে।

রাজশাহীতে এদিক সেদিক ঘুরতে ঘুরতে বাটার মোড়ে আসে। সেখানে ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পায়। এ অবস্থায় শিশু সিহাবকে বোয়ালিয়া থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মেডিকেল বক্সের ইনচার্জ এএসআই মো: মুকুল সিহাবের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তাকে থানায় নিয়ে আসে।

রাজপাড়া থানা পুলিশ শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারে তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পুরাতন বাজার এলাকায়। এছাড়া আর কিছু বলতে পারে না। এরপর রাজপাড়া থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার এলাকার কাউন্সিলরের মাধ্যমে তার বাবা-মার সঙ্গে যোগাযোগ করে সিহাবকে উদ্ধারের বিষয়ে জানায়। পরবর্তীতে রাতে  সিহাবকে তার ফুফার জিম্মায় প্রদান করা হয়।

 


আরো খবর