• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে চারঘাট-বাঘা এলাকাবাসীর মানববন্ধন

চারঘাট প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে চারঘাট-বাঘা এলাকাবাসীর মানববন্ধন
স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে চারঘাট-বাঘা এলাকাবাসীর মানববন্ধন

চারঘাট ও বাঘা উপজেলার পদ্মার ভাঙ্গন প্রতিরোধ স্থায়ী বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টার সময় চারঘাট বাজার চার রাস্তায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে অংশগ্রহন করে জেলা বিএনপির আহ্বায়ক রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনের মনোনয়ন প্রত্যাশি আবু সাঈদ চাঁদ বলেন,নদী ভাঙ্গন প্রতিরোধে চারঘাট-বাঘার মানুষের প্রাণের দাবি স্থায়ী বাঁধ নির্মাণ। মানুষের প্রাণের দাবি উপেক্ষা করা হলে পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করা হবে। আপনাদেরকে অফিসে থাকতে দেয়া হবে না। মানুষ আজ দাবি নিয়ে রাস্তায় নামছে। নিজের ভিটে পানি রক্ষায় মানুষকে ক্ষেপিয়ে তোলেন না। দ্রুত সময়ের মধ্যে চারঘাট-বাঘায় নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের উদ্যোগ নিন।

মানববন্ধনে চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণই একমাত্র সমাধান। তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

স্থানীয়রা অভিযোগ করেন, ভাঙ্গন রোধে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। তাঁরা অবিলম্বে চারঘাট উপজেলার সাহাপুর, গোপালপুর, পিরোজপুর ও বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামের ভাঙ্গনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন, আব্দুল মমিন, সাব্বির হোসেন মুকুট, মাসুদুর রহমান মাসুদ, আব্দুস সালেক আদিল, মাহাবুর রহমানসহ অন্যরা।
য় চারঘাট বাজার চার রাস্তায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে অংশগ্রহন করে জেলা বিএনপির আহ্বায়ক রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনের মনোনয়ন প্রত্যাশি আবু সাঈদ চাঁদ বলেন,নদী ভাঙ্গন প্রতিরোধে চারঘাট-বাঘার মানুষের প্রাণের দাবি স্থায়ী বাঁধ নির্মাণ। মানুষের প্রাণের দাবি উপেক্ষা করা হলে পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করা হবে। আপনাদেরকে অফিসে থাকতে দেয়া হবে না। মানুষ আজ দাবি নিয়ে রাস্তায় নামছে। নিজের ভিটে পানি রক্ষায় মানুষকে ক্ষেপিয়ে তোলেন না। দ্রুত সময়ের মধ্যে চারঘাট-বাঘায় নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের উদ্যোগ নিন।

আরো খবর