• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সিরিয়ায় আইএসের হামলা, ২৮ সেনা নিহত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর ২৮ জন সেনা নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সিরিয়ার মরুভূমি এলাকায় আইএসের পৃথক দুটি হামলায় এ নিহতের ঘটনা ঘটে।

দেশটির মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিনহুয়া নেট।

যদিও দুই হামলা ঘটনার কোনোটিই এখনও প্রকাশ করেনি সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম।

এদিকে একই তথ্য নিশ্চিত করেছে এএফপি।

আন্তর্জাতিক বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ হোমসে সেনাসদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে বন্দুক হামলা চালায় আইএসের জঙ্গিরা। এতে ওই বাসের মোট ২২ জন যাত্রীর সবাই নিহত হন। নিহতরা সবাই সিরীয় সশস্ত্র বাহিনীর কুদস ব্রিগেডের সদস্য ছিলেন।

একই দিন পূর্ব সিরিয়ার আল-বুকামাল শহরের গ্রামাঞ্চলের হাসরাত গ্রামে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৬ সিরীয় সেনাকে হত্যা করেছে আইএস বন্দুকধারীরা।

অবজারভেটরি জানিয়েছে, সিরিয়ার মরুভূমিতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন হামলায় মোট ৩২৯ জনের মৃত্যু নথিভুক্ত করা গেছে।


আরো খবর