• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সিএএ বাংলাকে ভাগ করার খেলা: মমতা

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

Advertisements
রাজশাহী সংবাদ ডেস্ক :

সিএএ বাংলাকে আবার ভাগ করার খেলা। মুসলিম, নমঃশূদ্র, বাঙালিদের তাড়ানোর খেলা এটা। আমরা এটা করতে দিচ্ছি না। দেব না। আমরা সবাই নাগরিক। সিএএ করলে যারা নাগরিক, তারা অনুপ্রবেশকারী হয়ে যাবে।
মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় প্রশাসনিক সভায় এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সিএএ কীভাবে রূপায়ণ হবে, তা নিয়ে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি আইনে। তফসিলি, আদিবাসী, মতুয়াদের সংরক্ষণ নিয়ে কী হবে, তা-ও পরিষ্কার করা নেই।

ভারতে লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হলো। সোমবার এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু করার কথা ঘোষণা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজেপি শিখ দেখলে বলে খালিস্তানি, মুসলিম দেখলে বলে পাকিস্তানি আর বাঙালি দেখলে বলে বাংলাদেশি। হাবড়ার সভা থেকে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা। মমতা বলেন, ‘বিজেপি বাঙালিদের সহ্য করতে পারে না। ’

মুখ্যমন্ত্রী বলেন, ‘সিএএ আইন ছুড়ে ফেলে দিন। আপনারা বহাল তবিয়তে থাকবেন। কেউ নাগরিকত্ব কাড়তে এলে বুঝে নেব। সবাইকে মিলেমিশে থাকতে হবে। উদ্বাস্তুদের পাট্টা দিচ্ছি। তাদের আর উদ্বাস্তু হতে দেব না।  সকলের ভিটেমাটি কাড়ার চেষ্টা চলছে। ’

তিনি বলেন, ‘আমি স্লোগান দেব। সিএএ মানি না, ধর্মবিদ্বেষ মানি না, বর্ণবিদ্বেষ মানি না। ’

মমতা জানান, বাংলায় কারও নাগরিকত্ব যেতে দেবেন না তিনি। অন্য রাজ্যের দায়িত্ব তারা বুঝে নেবে। তিনি বলেন, ‘কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেব না। সারা ভারতবর্ষে যদি কোনও দিন সুযোগ আসে, তখন আমরা কিছুতেই এই সব করতে দেব না। এনআরসিও করতে দেব না। ’

হাবড়ার সভা সেরেই উত্তরবঙ্গ রওনা হওয়ার কথা মমতার।


আরো খবর