• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সান্তাহারে ট্রেন থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেন থেকে শরীরের কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধারসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, নাটোর জেলার লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ারপোট ভাদুর বটতলা এলাকার মনিরুল সরদারের স্ত্রী রোজিনা বেগম (৩৬) ও আজিম সরদারের স্ত্রী শরীফা বেগম (৪৬)। গত সোমবার রাত সাড়ে ১০টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনের মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ওই ট্রেনে অভিযান পরিচালনা করেন। ট্রেনের ‘ঙ’ নম্বর বগিতে যাত্রী বেশে মাদক ব্যবসায়ী দুই নারী তাদের নিজের শরীরের কোমরে বিশেষ কায়দায় গাঁজা বেঁধে বসে ছিলেন। তল্লাশীকালে ওই দুই নারীর শরীরে বিশেষ কায়দায় রাখা চার কেজি গাাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর