• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সরকার কঠোর, সিন্ডিকেট ভাঙবেই: ওবায়দুল কাদের

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

রাজশাহী সংবাদ ডেস্ক :

শুক্রবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা জানান ৷

ওবায়দুল কাদের বলেন,  বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে, সিন্ডিকেট ভাঙবেই ৷ ক্ষমতায় যেতে না পারা, সরকার পতন আন্দোলনে ব্যর্থরাই বাজারে সিন্ডিকেট করছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তাছাড়া পরিবহনের চাঁদাবাজি বন্ধেও সরকার তৎপর রয়েছে বলে জানান তিনি ৷

সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন,  সরকার পরিবর্তনের দিবাস্বপ্নে নিয়মিত অবাস্তব কথার বুলি ওড়ায় বিএনপি৷ সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে ৷ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিব্রতকর বক্তব্য থেকে বিরত থাকা উচিত ৷

আ.লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ড. মোহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে না ৷ আইনি প্রক্রিয়া চলছে, এতে কারও সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে না৷


আরো খবর