• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিবগঞ্জে সরকারি বাসভবন থেকে ৩৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৩ জুন, ২০২৪

Advertisements

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবন থেকে ৩৪ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সেস কোয়ার্টারের সিনিয়র স্টাফ নার্স সাকেরা বেগমের বাসায় এই চুরি সংঘটিত হয়। সাকেরা বেগম ও শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিনিয়র স্টাফ নার্স সাকেরার স্বামী মনিরুল ইসলামও একই স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।

সাকেরা বেগম জানান, সকাল সাড়ে ৮ টার দিকে তিনি ও তার স্বামী হাসপাতালে ডিউটিতে চলে যান। পরে পৌনে ১২ টার দিকে তার স্বামী বাসায় এসে দেখেন দরজা ও আলমারির তালা ভেঙ্গে চোরেরা সব স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তিনি দাবি করেন চোরেরা তার বাসা থেকে মোট ৩৪ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা গেছে সাড়ে ১০টার দিকে দিকে চোরেরা ওই বাসায় প্রবেশ করে এবং সাড়ে ১১ টার কিছু আগে বের হয়ে যায়। সেখানে অন্তত চারজনের উপস্থিতি দেখা গেছে। চোরদের ধরতে অভিযান শুরু করা হয়েছে বলে জানান ওসি।


আরো খবর