• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

আবারও সয়াবিন তেলের দাম বেড়েছে। লিটার প্রতি ১০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৭৩ টাকা। এর আগে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৩ টাকা, যা মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে কার্যকর হবে।
সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক চিঠিতে এ প্রস্তাব করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লেখা চিঠিতে বলা হয়েছে, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে জারিকৃত এসআরও দ্বয়ের মেয়াদ ১৫ এপ্রিল, ২০২৪ তারিখে শেষ হচ্ছে বিধায় আগামী ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল ও পরিশোধিত সয়াবিন তেল) সরবরাহে ভ্যাট অব্যাহতি পূর্ববর্তী মূল্যে পণ্য সরবরাহ হবে।

এতে আরও বলা হয়েছে, উল্লিখিত বিষয়ের আলোকে আগামী ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ থেকে ভোজ্যতেলের মূল্য নিম্নলিখিতভাবে কার্যকর হবে।

সেখানে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছে ১৭৩ টাকা, ৫ লিটার ৮৪৫ টাকা এবং খোলা ১ লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করা হয়েছে।


আরো খবর