• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রোহিঙ্গা ক্যাম্পে ৫০ মিনিটের আগুনে ২ শতাধিক ঘর পুড়ে ছাই

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১ জুন, ২০২৪

Advertisements

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আগুনে ২ শতাধিক ঘর পুড়ে গেছে।

শনিবার (১জুন) দুপুর ১টায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের চেষ্টায় ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কিছু বসত ঘর ও বেশ কিছু দোকানপাট পুড়ে গেছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, প্রাথমিকভাবে দুই শতাধিক রোহিঙ্গার ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, আগুনে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে সেটি বের করার চেষ্টা চলছে। এটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত সেটাও তদন্ত করা হবে। এর আগে ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভস্মিভূত হয় ৩ শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা।


আরো খবর