• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিকের চলমান উন্নয়ন কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন ও তদারকির জন্য মনিটরিং কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

Advertisements

রাজশাহী সিটি কর্পোরেশনের ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প এবং এর বাহিরের কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন ও তদারকির জন্য মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামোর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় রেলওয়ে ক্রসিং এ ওভারপাস, প্রশস্ত রাস্তা, ড্রেন, ফুটওভারব্রিজ, কাঁচাবাজার মাকের্ট নির্মাণ সহ নগরীতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নগরীকে নান্দনিকভাবে সাজাতে আমরা কাজ করে যাচ্ছি। বড় প্রকল্পের পাশাপাশি এর বাহিরেও বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এই কাজকে এগিয়ে নিতে হবে। এ সময় রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে বাস্তবায়নে সংশ্লিষ্টদের তাগিদ দেন রাসিক মেয়র।

সভামঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার। সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, প্রকৌশল বিভাগের প্রকৌশলী সহ সংশিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্প পরিচালক জানান, ২৯৩১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামোর উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের সর্বমোট ২২৯টি প্যাকেজের মধ্যে ১৮৩টি প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে এবং ৪৬টি প্যাকেজের কাজ চলমান রয়েছে। প্রকল্পের অগ্রগতি প্রায় ৬০ শতাংশের অধিক। বড় প্রকল্পের বাইরেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।


আরো খবর