• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত পত্রে এই মনোনয়ন প্রদান করা হয়।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি ।

এ ব্যাপারে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী তথা পুরো উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রাণকেন্দ্র। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের সুচিকিৎসা ও সুব্যবস্থাপনা নিশ্চিতকরণে কাজ করবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।


আরো খবর