• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশরাফুল ইসলাম খান। তিনি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপকের দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন। তিনি রাবি থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (অনার্স), এমএসসি ও এমফিল ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি জাপান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অধ্যাপক আশরাফুল ইসলাম খান ২০০১ সালে রাবির পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। শিক্ষকতার পাশাপাশি রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।

তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে ও বেশ কয়েকটি গবেষণা তত্ত্বাবধান করেছেন তিনি। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলসহ অন্যান্য কয়েকটি বুদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংস্থার সঙ্গেও তিনি সংশ্লিষ্ট আছেন।


আরো খবর